নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জোহানেসবার্গে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৬৩

আগস্ট ৩১, ২০২৩ ১১:৪৮ 👁️ ৬৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৬৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর দেয় স্কাই নিউজ।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

দেশটির ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজির বরাতে বিষয়টি নিশ্চিত করছে স্কাই নিউজ। রবার্ট মুলাউদজি বলেন, এ ঘটনায় আরো অন্তত ৪৩ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র জানান, ভবনে উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, ভেতরে আরো মানুষ আটকা থাকতে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবন থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।