নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

টয়লেটযুক্ত গোসলখানায় অজু-গোসল করা যাবে?

অক্টোবর ২৯, ২০২৬ ৬:৩৬ 👁️ ১৭ views
Link Copied!

সময়ের কথাঃ বর্তমানে বাসাবাড়িতে গোসলখানার ভেতরেই টয়লেটের ব্যবস্থা থাকে। অনেক ক্ষেত্রে গোসলখানা ও টয়লেটের মাঝখানে কোনো আড়াল থাকে না। তবে টয়লেটের মেঝে গোসলখানার মেঝের চেয়ে কিছুটা উঁচু থাকে। এ ধরনের গোসলখানায় অজু ও গোসল করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন রয়েছে। একই সঙ্গে সেখানে অজু-গোসলের দোয়া মুখে পড়ার বিধান কী, সেটিও জানা প্রয়োজন।

আরও পড়ুনঃ  খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

এ ধরনের গোসলখানায় অজু ও গোসল করতে কোনো অসুবিধা নেই। গোসলখানা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এবং টয়লেট থেকে দুর্গন্ধ না এলে সেখানে অজু ও গোসলের দোয়া মুখে উচ্চারণ করে পড়া যাবে।

আরও পড়ুনঃ  নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

তবে গোসলখানায় ময়লা থাকলে বা টয়লেট থেকে দুর্গন্ধ এলে মুখে উচ্চস্বরে দোয়া পড়া থেকে বিরত থাকতে হবে। সে ক্ষেত্রে মনে মনে দোয়া পড়া যেতে পারে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

অন্যদিকে, জায়গাটি যদি গোসলখানা না হয়ে শুধু টয়লেট হয়, তাহলে সেখানে অজু করার সময় দোয়া মুখে উচ্চারণ না করে মনে মনে পড়তে হবে।

সূত্র : কিতাবুল আছার—ইমাম মুহাম্মাদ, বর্ণনা : ২৭৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা : ১২৩২; মিরকাতুল মাফাতীহ, ২/৫০; রদ্দুল মুহতার, ২/১৯৪।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।