নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

নভেম্বর ৪, ২০২৩ ২:৫১ 👁️ ৬৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: টানা হারের ধাক্কায় রীতিমত বিধ্বস্ত ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ার।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সেই রাস্তা খুব একটা কঠিন না তাদের জন্য। এমন ফুরফুরে মেজাজে থেকেই আজ চিরপ্রতিন্দ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছে তারা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এই মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইংলিশ। তবে সেবার আগে ব্যাট করেছিল। এবার পরে ব্যাট করে ভাগ্য বদলাতে পারবে কি না তা সময়ই বলে দেবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনার ঘোষণা ভূমিমন্ত্রীর

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, মার্কাস স্টইনিস, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।