নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে ভারত

নভেম্বর ২, ২০২৩ ২:২৫ 👁️ ৬৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক: আজ শ্রীলঙ্কাকেন হারাতে পারলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে ভারত। একই সঙ্গে প্রথম দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করবে স্বাগতিকরা। এমন ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে করবে রোহিত শর্মার দল।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আসরে এখনো পর্যন্ত অপরাজিত ভারত তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। অলরাউন্ডার ধানাঞ্জয়া ডি সিলভার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুশান হেমান্থা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এই ম্যাচের আগে পর্যন্ত ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ভারত। লঙ্কানদের হারালে তাদের সংগ্রহ হবে ১৪ পয়েন্ট। আর ১৪ পইয়েন্ট হলে স্বাগতিকরা আসরের প্রথম দল হিসেবে সেমিতে পা রাখবে।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কা একাদশ- পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমন্তা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।