নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘টাইগার ৩’ সিনেমার প্রথমদিনে আয় কত?

নভেম্বর ১৩, ২০২৩ ২:২৩ 👁️ ৯৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক: দারুণ সাড়া পেয়েছে সালমান খানের সিনেমা ‘টাইগার থ্রি’। দিওয়ালিতে মুক্তি পেয়ে মুক্তির প্রথম দিন ভারত জুড়ে আয় করেছে ৪৪.৫০ কোটি রুপি।
আর এই সিনেমাই এখন সালমানের সবচেয়ে বড় ওপেনার। এর আগে ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি।
‘টাইগার থ্রি’ ছবিতে ‘পাঠান চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।
২০১৭ সালের পর আবার বড় পর্দায় ফিরেছে ‘টাইগার।’ এই ছবিকে ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। তারই প্রতিফলন দেখা গেছে বক্স অফিসে।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।