নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হারাল বাংলাদেশ

নভেম্বর ১০, ২০২৩ ৬:০৪ 👁️ ১২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডে জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই প্রথম পাকিস্তানেক (২-১) হারাল বাংলাদেশ।
এর আগে ২০১৪ সালে কক্সবাজারে পাকিস্তানকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তবে এবার ওয়ানডে সিরিজের আগে গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে প্রথম (২-১) হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টি-টোয়েন্টির পর আজ ওয়ানডে সিরিজেও পাকিস্তান নারী দলকে হারায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৬৬ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান নারী ক্রিকেট দল।

বাংলাদেশ দলের হয়ে নাহিদা আক্তার ১০ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন। ১০ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন রাবেয়া খান। এছাড়া একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নিশাত আক্তার নিশি ও স্বর্ণা আক্তার।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়ায় উদ্বোধনী জুটিতে ১২৫ রানের রেকর্ড গড়েন মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি। ১১৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন ফারজানা হক পিংকি। আর ১০৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন মুর্শিদা খাতুন। এই দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটের দাপুটে জয়ে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সুপার ওভারে জয় পায় বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।