নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টেইলর সুইফটকে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৩:২৭ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সুপার বোলের রাতে আলোচনার কেন্দ্রে ছিলেন টেইলর সুইফট, যিনি স্টেডিয়ামে ভক্তদের কাছ থেকে দুয়ো শুনেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প আবারও সোশ্যাল মিডিয়ায় তাকে কটাক্ষ করেছেন।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “কানসাস সিটি চিফসের চেয়ে কঠিন রাত কাটিয়েছে টেইলর সুইফট। তাকে স্টেডিয়াম থেকে দুয়ো দিয়ে বের করে দেওয়া হয়েছে। MAGA খুবই ক্ষমাহীন!”

আরও পড়ুনঃ  হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

পোস্টের সঙ্গে ট্রাম্প সুইফটকে দুয়ো দেওয়ার এবং নিজের ও মেয়ে ইভানকার স্টেডিয়ামে করতালির দুটি ভিডিও পাশাপাশি যুক্ত করেছেন।

ট্রাম্পের টেইলর সুইফট বিরোধ

২০১৯ সালে প্রাইড মান্থে টেইলর সুইফট ট্রাম্পের বিরুদ্ধে একটি উন্মুক্ত চিঠি লিখেছিলেন। সেখান থেকেই তাদের মধ্যকার শীতল সম্পর্কের সূচনা। এরপরে ২০২৪ সালের নির্বাচনের আগে সুইফট ট্রাম্পের প্রতিপক্ষ কমলা হ্যারিসকে সমর্থন করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

ট্রাম্প তখন ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ বলেন, তিনি “টেইলর সুইফটের ভক্ত নন।” এরপর ট্রুথ সোশ্যাল-এ সরাসরি লেখেন, “আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!”

৭৮ বছর বয়সী এক ব্যক্তির এভাবে অনলাইনে কটাক্ষ করা অনেকের কাছে হাস্যকর মনে হয়েছে। ট্রাম্পের এই আচরণকে অনেকেই তার পুরনো বিরোধ এবং ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।