নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

টেলিগ্রাম গ্রুপে ‘মধুকুঞ্জের টোপ’, ব্যবসায়ীর নালিশে ধরা ৩ নারী

ডিসেম্বর ১২, ২০২৪ ১০:৪১ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে টেলিগ্রাম অ্যাপে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ খুলে বাসায় ডেকে এনে ফাঁদে ফেলে চাঁদা দাবি করা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের এ সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানজিল আক্তার (২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আকতার (৩৬), মো. সাদেক হোসেন বাপ্পি (২২)। এ ছাড়া আরেকজন কিশোর গ্রেপ্তার হয়েছে, তার বয়স ১৫ বছর।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহাম্মদ জানান, গত ৬ নভেম্বর একজন চা-পাতা ব্যবসায়ীর সঙ্গে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’র নাবিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। সেই সুবাদে গত ৯ ডিসেম্বর রাতে হ্যাপী ওই ব্যবসায়ীকে কৌশলে তার বাসায় নিয়ে যান। তারপর অন্য আসামিরা বাদীকে আটক করে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলবেন বলেও হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

এ সময় ব্যবসায়ীর কাছে থাকা মোবাইল ফোন ও ১৮ হাজার টাকা চাঁদা আদায় করেন তারা। অবশিষ্ট টাকা এনে দিতে বলে ছেড়ে দেওয়া হয়। এরপর গত ১০ ডিসেম্বর বিভিন্ন সময়ে আসামিদের মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করে তাদের দাবিকৃত চাঁদা ১২ লাখ টাকা চান।

একপর্যায়ে ওই ব্যবসায়ী বিষয়টি পুলিশকে জানান। পরে অভিযান চালিয়ে ভিআইপি সিক্রেট গ্রুপের (টেলিগ্রাম গ্রুপ) সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।