নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে

নভেম্বর ১৭, ২০২৫ ১০:৫৩ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনা হয়।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই বহুল আলোচিত রায় ঘোষণা করবে। অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

এই মামলার প্রধান আসামি হলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে একই মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক অবস্থায় আছেন এবং ভারতের আশ্রয়ে রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারে।

এই রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সারা দেশের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। অনেকেই মনে করছেন, এই বিচার ভবিষ্যতের মানবতাবিরোধী অপরাধের বিচার ব্যবস্থায় একটি মাইলফলক হয়ে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।