নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

নভেম্বর ৩, ২০২৬ ৮:২৯ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ বন্দরে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে এসআরবি-৫ ও এসআরবি-১১-এর যৌথ দল। এ সময় মাদক পরিবহনের অভিযোগে রাজশাহীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডুব দিয়ে পানি খাওয়ার পর যমুনাকে ‘দূষণমুক্ত’ বললেন বিজেপি নেতা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া মাঠপাড়া এলাকার ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা মো. নয়ন ইসলাম (২৪)।

আরও পড়ুনঃ  পরিবার প্রেমিককে না মানায় ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন অনলাইন নিকাহের পর

মঙ্গলবার দুপুরে রাজশাহীর এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ঢাকায় ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ইয়াবা।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

এসআরবি জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার দুইজনকে উদ্ধার করা মাদক ও ট্রাকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।