নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ট্রাম্প ‘সুর নরম’ করলেও হামলা নিয়ে এখনো উদ্বিগ্ন ইরান

জানুয়ারি ১৫, ২০২৬ ৭:০৯ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গত কয়েকদিন ইরানে হামলার হুমকি দিলেও গতকাল রাতে সুর নরম করে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে এবং কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডও কার্যকর করবে না। এতে করে যুক্তরাষ্ট্রের অত্যাসন্ন হামলার শঙ্কা অনেকটাই কমেছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

তবে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক হাসান আহমাদিয়ান সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে ট্রাম্প একাধিকবার এমন বক্তব্য দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার শঙ্কা কমে গেছে, ইরানের সরকার এমনটা সম্ভবত বিশ্বাস করবে না।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

তিনি জানিয়েছেন, যদিও ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত করছে ওয়াশিংটন উত্তেজনা হ্রাস চায়। তা সত্ত্বেও ইরানের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উদ্বিগ্ন থাকবেন।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

এ অ্যাকাডেমিক বলেন, “আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট যা বলেন তা ইরানিদের বিশ্বাস করতে কষ্ট হবে। কারণ এরআগে ইরানিরা যখন যুক্তরাষ্ট্রে সঙ্গে আলোচনায় ছিল তখন দেশটি হামলার শিকার হয়েছে।”

যুক্তরাষ্ট্র এবারও ইরানের ওপর আচমকা হামলা চালাতে পারে আশঙ্কা প্রকাশ করে হাসান আহমাদিয়ান বলেছেন, “ট্রাম্পের পক্ষ থেকে ইরানে আকস্মিক হামলার সম্ভাবনা আছে।”

তিনি বলেছেন, বেশিরভাগ বিক্ষোভকারী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করলেও তারা তাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেখতে চান না।

সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।