নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী

সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৪:০১ 👁️ ৪৭ views
Link Copied!

মো.জামিল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী সাথে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট সাইডলাইন বৈঠক

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে ১১ দলীয় প্রার্থী দেলাওয়ার হোসেনের নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘ঠাকুরগাঁও উপনির্বাচনে মনোনয়ন পত্র আজকে জমা দিয়েছি। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী। গত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আপনারা জানেন, আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।’

আরও পড়ুনঃ  ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘নির্বাচনের সময় ভোটারদের কাছে ফখরুল ইসলাম বলতেন, এটাই আমার জীবনের শেষ নির্বাচন, দীর্ঘদিনের ত্যাগী ও সর্বজন শ্রদ্ধেয় হওয়ায় অনেকেই তাকে ভোট দিয়েছেন। এবার ঠাকুরগাঁও-১ আসনের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীর, জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অধ্যাপক কফিল উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।