নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের অভিযোগ সাঙ্গাকারার

অক্টোবর ৩১, ২০২৬ ১২:১২ 👁️ ১১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মকর্তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। গত বুধবার ডাবলিন বিমানবন্দরে পরিবারের সদস্যদের নিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাঙ্গাকারার অভিযোগ, বিমান সংস্থাটির গেটকর্মীরা তার ও পরিবারের সদস্যদের সঙ্গে হুমকিমূলক আচরণ করেছেন। এ ঘটনায় হতাশা ও বিস্ময় প্রকাশ করে তিনি এমন অভিজ্ঞতাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

এক্সে দেওয়া পোস্টে সাঙ্গাকারা লেখেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের বৈষম্যমূলক আচরণ করা গেটকর্মীদের অভিজ্ঞতা কি কারও হয়েছে? কিছুক্ষণ আগেই পরিবারের সঙ্গে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তাদের সম্বোধনের ধরন, নিয়মকানুন প্রয়োগের ক্ষেত্রে অসঙ্গতি এবং হুমকিমূলক আচরণ ছিল বিস্ময়কর। কোনো যাত্রীর সঙ্গেই এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটাই আমার প্রথম বাজে অভিজ্ঞতা।’

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে চার ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

তবে ৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার গেটকর্মীদের সঙ্গে বিরোধের সূত্রপাত কীভাবে হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সাঙ্গাকারার পোস্টের পর একই দেশের নাগরিক সঞ্জীবা ভিরাওয়ারানাও নিজের একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি লেখেন, ‘কুমার, পশ্চিমা বিশ্বের প্রায় প্রতিটি জায়গাতেই আমি বৈষম্যের শিকার হয়েছি। সেখানে ১৬ বছর বসবাস করেছি, পরবর্তী ২৫ বছর নিয়মিত যাতায়াত করেছি। এখন আর যেতে চাই না।’

প্রয়োজন না হলে ওই অঞ্চলে আর ভ্রমণ করতে চান না বলেও জানান তিনি। জবাবে সাঙ্গাকারা লেখেন, ‘এমন অভিজ্ঞতার মুখোমুখি হলে সত্যিই ধাক্কা লাগে, সঞ্জীবা।’

শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত সাঙ্গাকারা ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তিন সংস্করণ মিলিয়ে ৫৯৪টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে তার রান ১২ হাজার ৪০০ এবং ওয়ানডেতে ১৪ হাজার ২৩৪।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ক্রিকেট থেকে অবসরের পরও কোচিংয়ে যুক্ত রয়েছেন সাঙ্গাকারা। গত বছর আবারও আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলটির প্রধান কোচের পাশাপাশি ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাঙ্গাকারার অধীনে ২০২২ সালে ২০০৮ সালের পর প্রথমবার আইপিএলের ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস। তবে ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে হেরে শিরোপা জিততে পারেনি দলটি। ২০২৬ মৌসুমে রাজস্থান আসর শেষ করে চতুর্থ স্থানে থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।