অনলাইন ডেস্ক : গত বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে বিরতি ভেঙে শুটিংয়ে ফিরেছিলেন মাহিয়া মাহি। সেই ফেরাটা সুখকর হয়নি তাঁর। এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুন্না খান জানান, এ সিনেমায় তাঁর প্রথম পছন্দ ছিল পরীমণি। পরী সিনেমাটি করতে অপারগতা জানালে মাহিকে চূড়ান্ত করা হয়। মুন্নার এমন মন্তব্য ভালোভাবে নেননি মাহি। সিদ্ধান্ত নেন অভিনয় না করার। বিপাকে পড়েন নির্মাতা ও প্রযোজক। বন্ধ হয়ে যায় শুটিং। প্রায় তিন মাসের মতো বন্ধ থাকার পর নায়িকা চূড়ান্ত করে আবারও শুরু হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিং। মাহিয়া মাহির পরিবর্তে এ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ও...
Developed by BDITHOST