নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘ডার্ক ওয়ার্ল্ড’ এর জন্য ঢাকায় আসলেন কৌশানী

ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১১:১১ 👁️ ৯২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: মাতৃত্বকালীন বিরতি ভেঙে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফিরেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু কিছুদিন শুটিংয়ের পরই এই ছবি থেকে সরে দাঁড়ান তিনি। এবার সিনেমাটিতে যুক্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। এতে নায়িকার বিপরীতে জুটি বেঁধেছেন প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, বুধবার ঢাকায় পা রাখছেন কৌশানী। বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে যাচ্ছে স্থগিত থাকা শুটিং। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে কৌশানীকে।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

প্রসঙ্গত, ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে গত বছর শুটিংয়ে ফিরেছিলেন মাহিয়া মাহি। তবে তাঁর সেই ফেরাটা সুখকর হয়নি। একদিন শুটিং করেই মুন্নার বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।

শেষমেশ বন্ধ হয়ে যায় শুটিং। মুন্না খানের এক বক্তব্যে চটেছিলেন মাহি। এক সাক্ষাৎকারে এ ছবিতে পরী মণিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন নায়ক। তাতেই বাঁধে বিপত্তি।
প্রায় তিন মাস পর নায়িকা চূড়ান্ত করে আবারও শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

প্রসঙ্গত, কৌশানী অভিনীত প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়া রে’। তবে আজও এটি আলোর মুখ দেখেনি। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

২০২১ সালে ঢালিউড সিনেমায় নাম লেখিয়ে ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী। এর আগে তাঁকে দুই বাংলার জনিপ্রয় নায়ক দেব, বনি সেনগুপ্ত, অঙ্কুশ, সোহম চক্রবর্তীর বিপরীতে দেখা গেছে। এবারই প্রথম মুন্নার বিপরীতে কাজ করতে চলেছেন তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।