নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

জুন ১১, ২০২৩ ১১:০০ 👁️ ৯৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি (গ্রেড-৩) হয়েছেন পুলিশের আট কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুজন এবং ২০তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা আছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊধ্বর্তন নিয়োগ শাখার উপসচিব আলমগীর কবির সাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, সুপিরিয়ার সিলেকশন বোর্ডের ২১ মে তারিখের সভার (২০২৩ সালের ১৪তম সভা) সুপারিশ প্রধানমন্ত্রী ১০ জুন সদয় অনুমোদন করেছেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম হলেন ১২ তম ব্যাচের । ১৮ তম ব্যাচ থেকে যারা পদোন্নতি পেয়েছেন

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

তারা হলেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) রখফার সুলতানা খানম।

২০ তম ব্যাচ থেকে যারা ডিআইজি হয়েছেন তারা হলেন, সিআইডির শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।