নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেত্রী গ্রেফতার

নভেম্বর ২, ২০২৩ ৯:৫৩ 👁️ ৯০ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির উপজেলার যুগ্ম আহ্বায়ক শিমু শাহনাজ গ্রেফতার কে করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভোলাহাট কলেজমোড় এলাকা থেকে শিমু শাহনাজকে গ্রেফতার করা হয়। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

ওসি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শিমু শাহনাজ। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ আগষ্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.আহসান হাবীব বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

শাহনাজের বিরুদ্ধে ১৫ আগস্টকে নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলা হয় মামলার এজাহারে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।