নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৮:৩৪ 👁️ ৮০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইন ও ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: নাইমুর রহমান দিপ্ত (২৪) ও মো: ইকবাল হোসেন (৪৬) । নাইমুর রহমান রাজশাহী মহানগরীর পবা থানার দুয়ারি গ্রামের মো: মানিক মিয়ার ছেলে।

তার বর্তমান ঠিকানা বাগধানী খামার পাড়া ও ইকবাল হোসেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বড়ধাদাশ গ্রামের ডা: মো: ইয়াকুব আলীর ছেলে। তার বর্তমান ঠিকানা রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত পৌনে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই কাজী জাকারিয়া ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার বাগধানী মোড় খামার পাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ৯ টায় পবা থানার বাগধানী মোড় খামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নাইমুর রহমান দিপ্তকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তবে অভিযানের সময় দিপ্তর সহযোগী দুইজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি নাইমুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে একাধিক মামলা রুজু আছে।

অপর একটি অভিযানে এসআই সালেকুর রহমান ও তাঁর টিম রাত সোয়া ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকা হতে আসামি ইকবালকে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পবা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।