নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ডেপুটি স্পিকার টুকু অসুস্থ, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

জুন ২৮, ২০২৪ ৭:২২ 👁️ ৩৪ views
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকুকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে একটি অনুষ্ঠানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উনার হার্টের অবস্থা ততটা ভালো নয়। এ জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

এর আগে বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

উদ্বোধন শেষে নিজ বাড়িসংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ বোধ করেন এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতা বোধ করায় নিজ বাসায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।