নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঢাকায় ফিরলেন পিটার হাস

ডিসেম্বর ২৮, ২০২৩ ৬:০৭ 👁️ ৬৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি ঢাকায় পৌঁছান।

আরও পড়ুনঃ  আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

আরও পড়ুনঃ  আমিই বিশ্বের সেরা ফুটবলার, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই : এমবাপে

গত ২২ ডিসেম্বর সস্ত্রীক দিল্লি যান পিটার হাস। তার আগের দিন (২১ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন। এছাড়া গত ৩০ নভেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সে সময় তাদের মধ্যে হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে পিটার হাস শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।