নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মার্চ ২৪, ২০২৫ ১০:৫৯ 👁️ ২৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৫ দশমিক ৯৩ শতাংশ।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

সোমবার (২৪ মার্চ) রাতে ফল প্রকাশিত হয়।
এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এক লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটে সাত হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯২২ জন, মানবিকের ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষার ১২২ জন পাস করেছেন।

আরও পড়ুনঃ  চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরো কার্যকর : ববি হাজ্জাজ

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান ওয়াসিফ। ১২০ নম্বরের মধ্যে তিনি ১১০ নম্বর পেয়েছেন। বাণিজ্য থেকে প্রথম হয়েছেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাজিত মিয়া। মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন হলিক্রসের শিক্ষার্থী তাবাসসুম তিথী।

আরও পড়ুনঃ  গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা এক হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ডিইউ এসসিআই ˂রোল নম্বর˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।