নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ঢামেক থেকে আটক হওয়া সেই ভুয়া নারী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

জুন ২১, ২০২৪ ৪:৫৯ 👁️ ৪৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে আটক হওয়া রিপা আক্তার (২০) নামে সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেছেন ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম। তিনি বলেন, গতকাল রাতে ঢাকা মেডিকেল থেকে ভুয়া এক নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

২১২ নাম্বার ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, গতকাল ২১২ নম্বর ওয়ার্ড থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানা একটি মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের ২১২ নং ওয়ার্ড থেকে রিপা আক্তার (২০) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালে ২১২ নং ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে আটক করা হয় তাকে।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামের মৃত কাজির সিকদারের মেয়ে সে। বর্তমানে কামরাঙ্গীরচরে ভাড়া থাকতেন।

এর আগে গত বছর ঢাকা মেডিকেলের নতুন ভবনের আইসিইউ থেকে আরেক ভুয়া নারী চিকিৎসক মুনিয়া আক্তার রোজা আটক হন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।