নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরের কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:১৬ 👁️ ২১ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের পক্ষে জনমত গঠন, সাংগঠনিক তৎপরতা জোরদার ও বিজয় নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

মঙ্গলবার ১৬ ডিসেম্বর কলমা ইউনিয়নের অমৃতপুর কুজিশহর ও আজিজপুর গ্রামে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সম্পাদক। সভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও দলীয় কার্যক্রম শক্তিশালী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক হযরত আলী মাস্টার।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

এ সময় তিনি রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক মানিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক রায়হান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ও এমদাদুল হক, ছাত্রদল নেতা রঞ্জু আহমেদ ও রুবেল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সভায় উপস্থিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।