নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে জাম গাছ থেকে পড়ে ৭ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে

জুন ১, ২০২৫ ৮:৪৯ 👁️ ২৫ views
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে জাম গাছ থেকে পড়ে ৭ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম রিয়াদ (১৩)। সে তানোর পৌর এলাকার রায়তান বড়শো গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মামুনের একমাত্র ছেলে ও কাশেম বাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। রোববার (১ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার কালিগঞ্জ-সরনজাই সড়কের ধারে কাসার দিঘী নামক স্থানের ঘটে এই মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিহতের কিশোরের মামা স্কুল শিক্ষক মিজানুর রহমান বলেন, দুপুরে উপজেলার কালিগঞ্জ-সরনজাই সড়কের কাশারদিঘী এলাকায় ওই কিশোর সড়কের পাশের জাম গাছে জাম পাড়ার জন্য গাছে ওঠে। এক পর্যায়ে দুর্ঘটনা বশত সে গাছ থেকে নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে (রিয়াদ) রাজশাহীতে রেফাড করেন।

আরও পড়ুনঃ  ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

রাজশাহীতে নেওয়ার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নওদা পাড়ায় শাখার ইমারজেন্সিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।