নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৩৩ 👁️ ৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামসংলগ্ন বানিয়াল গ্রামের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

গ্রেপ্তার আরমান আলী পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছগ্রামের মৃত সলেমানের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শনিবার রাতে তানোর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

আরও পড়ুনঃ  আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশু তার আড়াই বছর বয়সী ছোট ভাইকে নিয়ে বাড়িতে টেলিভিশন দেখছিল। এ সময় আরমান আলী টেলিভিশনের অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে প্রবেশ করেন। পরে শিশুটির মা ছাগল আনতে মাঠে গেলে বাড়িতে থাকা শিশুদের মধ্যে বড় শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

কিছুক্ষণ পর শিশুটির মা বাড়িতে ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়। পরে বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানানো হলে তারা ঘটনাটি আপস-মীমাংসার চেষ্টা করেন। তবে তা ব্যর্থ হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরদিন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।