নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে পাট চাষে উদ্বুব্ধ করতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

এপ্রিল ২৮, ২০২৫ ৯:৫১ 👁️ ৩১ views
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে কৃষকদের পাট চাষ উদ্বুব্ধ করতে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনার আওতায় উপজেলার পাট চাষ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ও তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাপ্রমুখ।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, উপজেলায় পাটের চাষ খুবই কম হয়।এবার প্রথম এই প্রণোদনা এসেছে। ২০ জন কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হবে। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, যেহেতু এ উপজেলায় পাটের আবাদ কম হয়। যারা প্রণোদনা পাচ্ছেন আপনারা অবশ্যই পাটের আবাদ করবেন। এআবাদে খরচ কম লাভ বেশি হয়। আপনাদের পাটের চাষাবাদ দেখে যেন অন্য কৃষকরা পাটের আবাদ করতে আগ্রহ প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।