নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে পিএফজির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

জানুয়ারি ২৫, ২০২৫ ৬:১৪ 👁️ ৩৪ views
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

শনিবার সকাল সাড়ে ১০টায় তানোর কৃষি কর্মকর্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্ননের সভাপতিত্বে ও এ্যাম্বসেডর আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর হেলাল উদ্দিন ।

আরও পড়ুনঃ  বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

সভায় জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেব মোহনপুর পিএফজির দ্বন্দ্ব নিরশনে কাজ করছে। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মাসুদ কে কো-অর্ডিনেটর ও কলেজ শিক্ষক আব্দুস ছামাদ , জাতীয় পার্টি সভাপতি শামসুদ্দিন মন্ডল, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম এবং তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনিয়া সর্দারকে এম্বাসিডর করে তানোর পিএফজি গঠনতন্ত্র অনুযায়ী পুনর্গঠন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও পিএফজির কো-অর্ডিনেটর মাসুদুল আলম মাসুদ, মোহনপুর পিএফজির কো-অর্ডিনেটর আব্দুল আলিম শেখ, জাতীয় পার্টির তানোর উপজেলার সভাপতি ও পিস এ্যম্বাসিডর মোঃ শামসুদ্দিন মন্ডল, জাতীয়তাবাদী দল কামারগাঁ ইউপি সভাপতি ও পিস এ্যম্বাসিডর জাহিদুল ইসলাম। আলোচনা শেষে জানুয়ারী থেকে মার্চ,২০২৫ তিন মাসের পরিকল্পনা করে সভাপতির সমাপনি বক্তব্যর মধ্য দিয়ে ফলোআপ সভা শেষ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।