নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জুন ২১, ২০২৫ ১০:০৭ 👁️ ৪৯ views
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলা ও পৌর সভা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও বর্তমান উপদেষ্টা রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনে সংসদ নির্বাচন বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে ও তানোর পৌর যুবদল সাবেক সভাপতি এমদাদুল হক জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রদান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক, তানোর পৌর সভার ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু, তানোর পৌর সভার ৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মশিউর রহমান তানোর উপজেলা কৃষকদল আহবায়ক নাসির উদ্দীন মিঠু, তানোর উপজেলা মহিলা দল সভাপতি পলি বেগম, তানোর উপজেলা ছাত্রদল সভাপতি মাসুদ করিম, উপজেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ।

আরও পড়ুনঃ  জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা ও ইয়াসিন আলী, তানোর পৌর সভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান মোল্লা, কামারগাঁ ইউপি বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাইদুর রহমান জাহিদ, পাচন্দর ইউপি বিএনপি সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, পাচন্দর ইউপি যুবদল আহবায়ক লুৎফর রহমান, তানোর পৌর ছাত্রদল সাবেক সাধারন সম্পাদক শরিয়তুল্লাহ, তানোর পৌর সেচ্ছা সেবক দল সভাপতি মাহাবুর রহমান মোল্লা, যুবদল নেতা কামরুল ইসলাম, লাটুসহ তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভা এবং প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

বক্তব্যরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংগঠনের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করার পাশাপাশি সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানান। সভার প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন মঞ্চে বসে সকল নেতার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদার্থ আহবান জানান। পরে তিনি তানোর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।