নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে সম্পত্তি বিরোধে সংঘর্ষ একজন গুরুতর আহত

জানুয়ারি ১৮, ২০২৬ ৯:১৫ 👁️ ২৮ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃতপুর মৌজার ৮৭৬ ও ৮৭৭ নম্বর দাগে প্রায় ২০ শতক জমি নিয়ে একই গ্রামের আমেদ আলী ও তোফাজ্জুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

প্রত্যক্ষদর্শীদের দাবি, কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তোফাজ্জুল ও সাখাওয়াত আলীর নেতৃত্বে একদল লোক পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া ও শাবল ব্যবহার করা হয়। এতে আমেদ আলী (৫৫), কোহিনূর বিবি (৪৫) ও মিমি আক্তার মিতু (১৮) আহত হন। আহতদের মধ্যে আমেদ আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

এ ঘটনায় তানোর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মারামারি থামাতে গেলে তাকে জড়িয়ে ফেলা হচ্ছে।

অন্যদিকে আহত আমেদ আলী অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।