নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

জুন ১২, ২০২৪ ৭:১৭ 👁️ ৩৬ views
Link Copied!

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ ও দলিল লেখকদের অভ্যন্তরীন দক্ষতা বৃদ্ধির লক্ষে একদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাব রেজিস্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন তানোর অফিসের সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত।

আরও পড়ুনঃ  সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

কর্দমশালায় দলিল পরিচিতি, নিবন্ধন আইনের ৫২ ক ধারা, নিবন্ধন বিধিমালার বিধি ২০ এর বিধানাবলি ও দলিল লিখন পদ্ধতি এবং নকল নবিশ গণ কর্তৃক আদায়কৃত ফিস, নকল নবিশ গণের অনুলিপি কাজ বাবদ অর্থ আদায়, পরিশোধ করণ বিধিমালা ২০১৮, পাওয়ার অব অ্যাটর্নি আইন -২০১২, পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা ২০১৫ বিষয়ে বিস্তর আলোচনা করেন মোহনপুর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার তানিয়া তাহের।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

দলিল লেখক সনদ বিধিমালা ২০১৪, রেকর্ড সংরক্ষণ ও বিনষ্টকরণ, রেকর্ডরুম ব্যবস্থাপনা বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন তানোর সাব রেজিস্ট্রার ইয়াসির আরাফাত।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এসময় দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সভাপতি রায়হান, আলহাজ্ব আব্দুস সামাদ, আলহাজ্ব খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহেল রানা, নকল নবিশ শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলমসহ দলিল লেখক সদস্য ও নকল নবিশ এবং অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।