নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে সিএনজি চালকের সিটের নিচ থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেফতার

জুন ২১, ২০২৫ ৯:৪৬ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১ টায় রাজশাহীর তানোর থানার লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৯ পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধুত আসামী ময়েন উদ্দিন (৪২) তানোর থানার সেলামপুরের মৃত তছির মণ্ডলের ছেলে। এ সময় সিএনজি-০১ টি, মোবাইল ফোন-০১ টি, সিমকার্ড-০২ টি উদ্ধার করা হয়। খবর বিজ্ঞপ্তির।

আরও পড়ুনঃ  গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আভিযানিক দল জানতে পারে যে, তানোর থানার লালপুর বাজারস্থ পাঁকা রাস্তার উপর এক মাদক ব্যবসায়ী সিএনজিতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীসহ তার দখলে থাকা ০১ টি সিএনজিসহ গ্রেফতার করে। উক্ত সিএনজি তল্লাশি করে চালকের আসনের নীচে বক্সের ভিতর হতে ৯৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় সিএনজি চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করতঃ উক্ত সিএনজি যোগে বহন করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
আসামীর বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী জেলার তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।