নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোরে হত্যা চেষ্টা মামলার আসামী কামারগাঁ ইউপি চেয়ারম্যান আ’ লীগ নেতা গ্রেপ্তার

ডিসেম্বর ৩০, ২০২৪ ৭:৩২ 👁️ ২১ views
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে হত্যা চেষ্টা মামলার আসামী কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’ লীগ সাবেক সাধারন সম্পাদক সুফি কামাল মিন্টুকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে মিন্টুর রাজশাহীর উপশহর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, চলতি মাসের ২২ ডিসেম্বর তানোর থানায় মিন্টুসহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী করে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলার ৫ নম্বার আসামী মিন্টু। রোববার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মিন্টু অভিযোগ করে বলেন আমাকে মিথ্যে মামলার আসামী করা হয়েছে। তার এমন বক্তব্যের তাকে গ্রেপ্তার চেষ্টা করা হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

বিষয়টি টের পেয়ে মিন্টু সেখান থেকে সটকে পড়েন। এর পর পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে রাজশাহীর উপশহরের বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আ’ লীগ নেতা ইউপি চেয়ারম্যান শফি কামাল মিন্টু একটি হত্যা চেষ্টা মামলার আসামী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।