নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ ৯, ২০২৬ ৯:৪৫ 👁️ ৪০ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু এবং সঞ্চালনা করেন তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোখছেদ আলী।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রেজা এবং তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা কৃষিবিদ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসবির এসআই দেলোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

এ সময় আরও উপস্থিত ছিলেন তানোর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গোরাম রাব্বানী, সিনিয়র দলিল লেখক কাইরুল ইসলাম, ক্যাশিয়ার সোহেল রানা, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, তানোর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরশাদ আলী, তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু ও আব্দুল মান্নান, বিএনপি নেতা একদিল, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ এবং তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন তানোর থানা মোড় বণিক সমিতির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আজগর আলী, তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান, তানোর পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুর রহমান, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, তানোর পৌর ছাত্রদলের সভাপতি সাহিন সরকার রন্জু, বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেন এবং তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রন্জু।

আরও পড়ুনঃ  সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর প্রেস ক্লাবের ক্যাশিয়ার ইমরান হোসাইন, টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেস ক্লাবের সহসভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, মনিরুজ্জামান মনি, তানোর প্রেস ক্লাবের সদস্য মমিনুল ইসলাম মুন, ওবাইদুর রহমান সুজন, জুয়েল মাহাবুব, ফারুক হোসেন, রাজু, মাহাবুর রহমান, হামিদুর রহমান চৌধুরী ও সাওন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।