নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

ডিসেম্বর ২৫, ২০২৫ ১০:৫৬ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর, ৩০০ ফুট এলাকা, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে আগমনের সময় নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করা যায়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে দেওয়া বার্তায় এই তথ্য জানানো হয়।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির চেয়ারম্যানকে বহনকারী উড়োজাহাজ। দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

উড়োজাহাজটি ঢাকায় পৌঁছানোর শিডিউল দুপুর ১২টা নাগাদ নির্ধারিত রয়েছে। আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকা পুরোপুরি নিরাপদ রাখতে বিজিবি ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।