নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তিন ধাপে পাঁচ সিটি নির্বাচন : ইসি সচিব

মার্চ ১৫, ২০২৩ ২:৩৫ 👁️ ১০৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে আগামী মে-জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে মোট ৩ ধাপে।

আরও পড়ুনঃ  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। এপ্রিলে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।।

আরও পড়ুনঃ  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

বুধবার (১৫ মার্চ) ১৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব।

ইসি সচিব বলেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটিতে তিন ধাপে ভোটগ্রহণ করা হবে। ঈদ-উল আজহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে।

তিনি বলেন, কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে ৭ জুলাই থেকে। এজন্য এসএসসি পরীক্ষার পর ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুনঃ  সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

জাহাংগীর আলম বলেন, তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে তা জানানো হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।

সবগুলো নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।