নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা ইউরোপে সীমাবদ্ধ থাকবে না, হুমকি রাশিয়ার

আগস্ট ২৮, ২০২৪ ৬:৪৭ 👁️ ৩৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে হামলা চালাতে দিয়ে এবং সেখানে হামলায় পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দিয়ে পশ্চিমা বিশ্ব আগুন নিয়ে খেলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা বিশ্বকে উদ্দেশ্য করে এই হুমকি দেন। ২০ বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করা লাভরভ বলেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ শিথিল করার জন্য ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চাইছে।

আরও পড়ুনঃ  কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

ইউক্রেন গত ৬ আগস্ট রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে হামলা চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ওপর এটি সবচেয়ে বড় বিদেশি আক্রমণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই পুতিন বারবার বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। পাশাপাশি এও বলেছেন, রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সংঘাত চায় না।

আরও পড়ুনঃ  পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

লাভরভ বলেন, ‘আমরা এখন আবারও আগুন নিয়ে খেলার ব্যাপারে নিশ্চিত করছি। তারা যেন ছোট বাচ্চাদের মতো দেশলাই নিয়ে খেলছে। যারা এরই মধ্যে চাচা-চাচির বয়সে পৌঁছে গেছেন, যাদের হাতে কোনো না কোনো পশ্চিমা দেশের পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরাও যদি এমনটা করেন তাহলে তা খুবই বিপজ্জনক।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিনিরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ বা এমন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করছে। ঈশ্বর না করুন—এমনটা যদি এটি ঘটে তবে ইউরোপকে তা সবচেয়ে বেশি প্রভাবিত করবে।’ এ সময় তিনি জানান, রাশিয়া তার পারমাণবিক মতবাদ ‘স্পষ্ট’ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।