নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: গোদাগাড়ী এসিল্যান্ড

মার্চ ৩০, ২০২৬ ৮:২৯ 👁️ ৩৮ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

পরিদর্শনকালে তিনি প্রতিটি পাম্পের তেলের মজুদ, পরিমাপ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজারে বিশৃঙ্খলা তৈরি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে এবং নির্ভুল পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। তাদের মতে, নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকলে তেলের বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।