নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘তোমার বাবাকে চলে যেতে বলো’, শুটিংসেটে অভিষেকের উদ্দেশে বিপাশা

মে ২৯, ২০২৫ ৭:১৪ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মডেলিং দুনিয়ায় শুরুতেই নজর কেড়েছেন বিপাশা বসু। এমনকী সেই সময় থেকেই বহু সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। একটা সময় বিনোদ খান্নাও তার ছেলে অক্ষয় খান্নার বিপরীতে নায়িকা হিসেবে চেয়েছিলেন বিপাশাকে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। কিন্তু পরবর্তীকালে বিপাশা অবশ্য বচ্চন পরিবারের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পান। ‘আখরি মুঘল’ সিনেমায় দু’জনেই ছিলেন মুখ্য চরিত্রে।

আরও পড়ুনঃ  বাঘায় গরুচুরির ঘটনায় গণপিটুনিতে নিহত ১, চিকিৎসাধীন ১

অভিষেক বচ্চন ও বিপাশা বসু ছাড়াও ‘আখরি মুঘল’-এ ছিলেন দিলীপ কুমার। যেখানে তাদের দু’জনকেই বাবা-ছেলের জুটি হিসেবে দেখা গিয়েছিল। এই সিনেমায় দিলীপ কুমারের ছেলের ভূমিকায় অভিনয় করার সুযোগ পান অভিষেক বচ্চন। কিন্তু সেই ছবিটি অসম্পূর্ণই থেকে গিয়েছিল।

বিপাশা একবার একটি সাক্ষাৎকারে সিনেমাটি প্রসঙ্গে বলেছিলেন, সেদিন ছিল আমার ‘আখরি মুঘল’ সিনেমার প্রথম শট। অভিষেক আর আমি আমাদের অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন অমিতাভ বচ্চনও সেটে হাজির ছিল।

‘আমার মনে আছে অমিতাভকে সেটে দেখে আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। সেদিন তিনি সেটে এসেছিলেন আমাদের কাজ দেখতে। আমি অভিষেককে বলেছিলাম, তোমার বাবাকে চলে যেতো বলো। অভিষেক তো অবাক। আমাকে বলেছিল, বাবাকে আমি এই কথা বলব?’

আরও পড়ুনঃ  পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

‘আখরি মুঘল’-এর জন্য বিপাশা বসুর সঙ্গে যোগাযোগ করেছিলেন জয়া বচ্চনও। ছবির পরিচালক জেপি দত্ত এবং জয়া বচ্চন বিপাশার সঙ্গে যোগাযোগ করেন। ফলে অভিনেত্রী এত বড় নামগুলোকে মুখের উপর না বলতে পারেননি। তবে বিপাশা বলেছিলেন, ‘আখরি মুঘল’ ছবিটি রিলিজ না হওয়ায় তিনি খুশি। কারণ সিনেমায় প্রত্যাশামাফিক কাজ করতে পারেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।