নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ত্যাগি নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবিতে বিএনপির মানববন্ধন

জুলাই ৩, ২০২৫ ১০:২৭ 👁️ ৬৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বর্তমান রাজশাহী মহানগর বিএনপির কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গেছে। এ কমিটি গঠন হয়েছে ২০২১ সালের ডিসেম্বর মাসে। একটি আহবায়ক কমিটির মেয়াদ মাত্র তিন মাস। কিন্তু এই কমিটির মেয়াদ প্রায় চার বছর হয়ে গেলেও এখন পর্যন্ত মহানগর কমিটি গঠন করতে পারেনি। শুধু তাই নয়, ওই কমিটিতে যারা আছেন আহ্বায়ক থেকে শুরু করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্যরা আওয়ামী লীগের দোসর। এর একাধিক প্রমাণ রয়েছে। যেগুলো ইতোপুর্বে বিভিন্ন সমাবেশে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মানববন্ধনে সভাপত্বি করেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।