নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দশমীতে সিঁদুর খেলায় মাতবেন পূজা চেরী

অক্টোবর ২৩, ২০২৩ ৪:৪১ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক: পূজার আমেজে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। তাদের এই উৎসব আন্দোলিত করছে অন্য ধর্মাবলম্বীদেরও। সনাতন ধর্মাবলম্বী তারকারা মেতে উঠেছেন আনন্দ-উল্লাসে। ঘুরে বেড়ান পূজার মণ্ডপে, মেতে উঠেন সিঁদুর খেলায়। এই আনন্দ ছাপ ফেলেছে ঢালিউডের চিত্রনায়িকা পূজা চেরীর মনেও।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

কালবেলার সঙ্গে আলাপকালে তরুণ এই নায়িকা জানালেন, ’আমাদের হিন্দু ধর্মের একটি বড় উৎসব দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে অনেক ইনজয় করছি। সব মিলিয়ে পূজার দিনগুলো খুব ভালো কাটছে।’
নামের সঙ্গে পূজা থাকায় বেশ উচ্ছ্বসিত তিনি। আলাপকালে জানালেন, ’আমার নামও পূজা। দুর্গাপূজা বা সরস্বতী পূজা, সবটিতেই পূজা শব্দটি আছে। এটা সব থেকে বেশই ভালো লাগার বিষয়। আমার নামটা সব জায়গায় আছে অনেক সময় বন্ধুদের সঙ্গে মজা করে বলি, দেখছিস আমার জন্য ছাড় দিচ্ছে।’

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন জয়িতা রায় পূজা। যদিও পূজা চেরী হিসেবেই পরিচিত তিনি। পূজা জানালেন, গ্রামের বাড়ি খুলনায় অনেক বড় করে পূজা পালন হতো কিছু কারণে সেটা হয় না। আর হলেও যাওয়া হয়ে ওঠে না নিজের ব্যস্ততার কারণে।’
‘তবে হাজার ব্যস্ততা বা শুটিং থাকলে কিংবা শুটিং এর মাঝে একটু সময় বের করে পূজামণ্ডপে আমি যাবই। যেমন গতকাল গিয়েছি আজকেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছি’ যোগ করলেন এই নায়িকা।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ দিনে পূজার পরিকল্পনা নিয়ে এই নায়িকা আরও জানান, ’কালকে তো দশমী। মন খারাপও লাগে পূজা শেষ হয়ে গেল। এর মাঝে আনন্দের একটা বিষয় হচ্ছে সিঁদুর খেলা। এটা আমার খুব ভালো লাগে। কাল আমি সিঁদুর খেলব এই প্লান।’

উল্লেখ্য, পূজা চেরী শিশুশিল্পী হিসেবেই মিডিয়া জগতে অভিষেক করেছিলেন। ‘পোড়ামান-২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিনয় করে অল্প দিনের মধ্যে শিশুশিল্পীর খোলস ছাড়িয়ে বেরিয়ে আসেন তিনি। খুব আল্প সময়ের মধ্যে অভিনয় দিয়ে দর্শক মনেও জায়গা করে নিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।