নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১:৫৫ 👁️ ১৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এ সময় তিনি সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগের দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

নবনিযুক্ত উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে ধাপে ধাপে ফ্রি বা সহজলভ্য ইন্টারনেট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে সাইবার নিরাপত্তা, ডেটা ব্যবস্থাপনা ও প্রযুক্তি অবকাঠামোগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে রেহান আসিফ আসাদ বলেন, ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত বিদ্যমান জটিলতা দূর করার উদ্যোগও চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান সভায় উপস্থিত ছিলেন। তথ্যসূত্র : বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।