নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০, সন্তুষ্ট সাধারণ মানুষ

নভেম্বর ২৬, ২০২৪ ৪:৩৯ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পুলিশের এমন অভিযানে সন্তুষ্ট সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

গ্রেপ্তারকৃতরা হলো, বিজ্ঞ আদালত থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আমজাদ হোসেন (৪২), গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের পুত্র রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের পুত্র রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর পুত্র আব্দুল কাদের ( ৪৭)।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

এছাড়া মাদকদ্রব্য আইনের মামলায় পৌর সদরের সিংগা পূর্বপাড়ার সাদিক আলীর পুত্র শুভ (২৬) এবং নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার পুত্র ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), বখতিয়ারপুর গ্রামের মেহের সরকারের পুত্র আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের পুত্র ও দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র ও দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী এলাকায় ঘোরাঘুরি করছে এমন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ৫ জন, পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় একজন এবং বিস্ফোরক ও নাশকতার মামলায় অপর ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত সকল আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।