নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুর্গাপুরে ৩৬২৫ লিটার,চোলাইমদসহ গ্রেপ্তার ৫

সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:০৮ 👁️ ১৭০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া সাওতাল পাড়া নামক এলাকায় পৃথক অপারেশন পরিচালনা করে চোলাই মদ ৩ হাজার ৬২৫ লিটার উদ্ধার করা হয়েছে। এ সময় মোজাহার আলী প্রামাণিক (৪০), চান্দু রায় (২৫), নয়ন রায় (২৫), সজিব রায় (১৯), সঞ্জিত রায় (৪০) নামে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া সাওতালপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী নয়নের বসতবাড়িতে চোলাই মদ তৈরী করে বিক্রয় করছে। সংবাদ পাওয়া মাত্রই শনিবার ভোরে বাড়ির চতুর দিকে ঘেরাও করে ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল উক্ত বাড়ির ভিতরেই ৩ জনকে আটক করে এবং ১ হাজার ৯০৫ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

এ অভিযান পরিচালনাকালে র‍্যাবের টিম জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন নারিকেল বাড়িয়া সাওতালপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ মোজাহার আলী প্রামাণিক (৪০) এর বসতবাড়িতে চোলাই মদ তৈরী করে বিক্রয় করছে। এ সংবাদ পাওয়া মাত্রই মাদক ব্যবসায়ী মোঃ মোজাহার আলী প্রামাণিকের বসতবাড়ীর চতুর দিকে ঘেরাও করে ভিতর প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতর হতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল বাড়ির ভিতরেই ২ জনকে আটক করে এবং ১ হাজার ৭২০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।