নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দেড়শোর আগেই অলআউট বাংলাদেশ

সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:৩০ 👁️ ৩১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতের পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৪৯ রানে অলআউট হয়েছে টাইগাররা। ২২৭ রানের লিড পেয়েছে ভারত। বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন তিনি। এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তবে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন আকাশ দ্বীপ। জাকির ২২ বলে ৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক। ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শান্ত ৩০ বলে ২০ ও মুশফিকুর রহিম ১৪ বলে ৮ রান করে ফিরে যান।

এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯১ রানে ৪২ বলে ২২ রান করে আউট হন লিটন।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

লিটনের বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন সাকিব। ৬৪ বলে ৩২ রান করেন তিনি। চা বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে হাসান মাহমুদের উইকেট হারায় বাংলাদেশ। ২২ বলে ৯ রান করে আউট হন হাসান।

বিরতির পর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ৪৭ ওভার ১ বলে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ ৫২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ নিয়েছেন ৪টি উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।