নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দেবলীনার সঙ্গে বিচ্ছেদের আগেই প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে তথাগত

ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:২১ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : খবর আগেই রটেছিল, নতুন করে প্রেমে পড়েছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। তার আগামী ছবি রাস পরিচালকের জীবনে ফিরিয়ে দিয়েছে প্রেম। আর সেই প্রেম নিয়ে নাকি বেশ সিরিয়াস তথাগত।

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

রাস ছবির এক সহকারী পরিচালকের সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। আর ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিনই সকলের সামনে নিয়ে এলেন প্রেমিকাকে।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাগত দুটো ছবি পোস্ট করেছেন। যেখানে এক ফ্রেমে দেখা গেছে তারকা এই জুটিকে।

জানা গেছে, তথাগতের প্রেমিকার নাম আলোকবর্ষা বসু। তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রাস ছবিতে। অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা গেছে, আলোকবর্ষা দুষ্টু-মিষ্টি মুখ করে সেলফি নিচ্ছে তথাগতর সঙ্গে। ছবির সেট থেকেই যে এই দুটি সেলফি তোলা, তা বোঝাই যাচ্ছে।

সূত্রের দাবি, তথাগত-আলোকবর্ষা এক পেশায় রয়েছেন দীর্ঘদিন ধরে। তাই কাজের মধ্যেই প্রেম খুঁজে পান তারা। আলাদা করে কোনও কিছুর পরিকল্পনা নেই দুজনের।

আরও পড়ুনঃ  রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

তথাগতর সঙ্গে আলোকবর্ষার বয়সের ব্যবধান অনেকটাই। বলা চলে অসম প্রেম। এর আগে তথাগতর সঙ্গে বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমের চর্চা ছিল তুঙ্গে। একসঙ্গে তাদের একাধিক পার্টি, ফিল্ম প্রিমিয়ারে দেখা গেলেও নিজেরা কখনও প্রেমের কথা স্বীকার করেননি।

যদিও শহরের বাইরে ঘুরতে যাওয়ার এমন অনেক ছবিতেই তথাগতর সঙ্গে বিবৃতির উপস্থিতি টের পাওয়া গেছে। ইন্ডাস্ট্রির সকলেই ভেবেছিল যে দেবলীনার পর বিবৃতির সঙ্গেই থিতু হতে চান তথাগত। কিন্তু সেটা হলো না। তথাগত নতুন করে প্রেমে পড়লেন তারই সরকারী পরিচালকের সঙ্গে।

তথাগত-আলোকবর্ষা কবে বিয়ের পিঁড়িতে বসবেন? পরিচালকের ঘনিষ্ঠদের দাবি, দিল্লি অনেক দূর। আগে মন দেওয়া-নেওয়ার পালা ভালো করে মিটুক। পরস্পরকে যাচাই করে নিন। তারপর বিয়ে…।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

যদিও খাতা-কলমে আজও বিবাহিত তথাগত। ২০১২ সালে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা। তিন বছর আগে দুজনের সংসারে ফাটল ধরে। একছাদের নিচ থেকে আলাদা হয়ে যান দুজন।

তবে আইনি পথে এই তারকা দম্পতির এখনও বিচ্ছেদ হয়নি। গত তিন বছরে তথাগত-দেবলীনার সংসার ভাঙার জন্য বারবার অভিযোগের আঙুল উঠেছিল বিবৃতি চট্টোপাধ্যায়ের দিকে। কিন্তু বিবৃতির সঙ্গে প্রেমের চর্চাকে ভুয়া বলে উড়িয়েছিলেন তথাগত।

তবে দেবলীনা তথাগতর প্রথম স্ত্রী নন। এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা। আড়াই মাস প্রেম করে বিয়ে করেছিলেন তারা। কিন্তু সেই বিয়েও টেকেনি। এরপর দেবালীনাকে বিয়ে করেও থিতু হতে পারেননি। ফলে নতুন করেই আবারও প্রেমে পড়লেন এই তারকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।