নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

জুলাই ১৪, ২০২৫ ৭:৪৩ 👁️ ১৪৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সাথে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

সোমবার (১৪মে-২৫)) সকাল সাড়ে ১১ টায়কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাঘা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে সমাবেশ শেষে মোটরসাইকেল শোডউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেব বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ,বাজুবাঘা ইউপিনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এ্যাড.ফিরোজ আহমেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফি-সহ উপজেলা,পৌর ইউনিয়ন বিএনপি ও সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।” সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান সমাবেশে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।