নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না: মেয়র লিটন

নভেম্বর ২৯, ২০২৩ ৯:৩০ 👁️ ৮১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আওয়ামী লীগ জনগণের কথা বলে, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, কল্যাণের কথা বলে, দেশ গড়ার কথা বলে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। দেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। কেউ দেশের অগ্রগতি থামাতে পারবে না।
বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে অংশ নিয়ে এসব বলেন। বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর ও শালবাগান মোড়ে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে অংশ নেন তিনি।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, যেদিন থেকে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়েছে, সেদিন থেকে আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছি। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করবো। বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনা সরকার পতনের যে দাবি করছে, তাদের সেই দাবি কখনো বাস্তবায়িত হবে না।

আরও পড়ুনঃ  বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।