নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার আশংখা

ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:০২ 👁️ ৬৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক: আগামী তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুনঃ  উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

আজ (৩০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুনঃ  বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আজ ঢাকায় সূর্যান্ত সন্ধ্যা ৫ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪১ মিনিটে।

এদিকে ৩১ ডিসেম্বর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নতুন বছর ২০২৪ সালের ১ জানুয়ারিতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা আরো কমতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।