নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দেশে বাড়ল মাথাপিছু আয়

ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১১:৩৭ 👁️ ৫১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গত অর্থবছরে (২০২২-২৩) দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে (২০২১-২২) ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। এ ছাড়া ৭ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রার মোট দেশজ উৎপাদন বা জিডিপি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে।

আরও পড়ুনঃ  উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে টাকায় প্রকাশ করা হয়েছে মাথাপিছু আয়।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশের কৃষিতে উৎপাদন বাড়লেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২২-২৩ অর্থবছরে কৃষিতে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ, আগের অর্থবছরে (২০২১-২২) ছিল ৩ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের ৯ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি কমে ২০২২-২৩ অর্থবছরে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

এ ছাড়া সেবা খাতেও ৬ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি কমে ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।

টাকার অঙ্কে মাথাপিছু আয় বাড়লেও মূল্যস্ফীতির কারণে ডলারের হিসাবে কমেছে এই হিসাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।