নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

জানুয়ারি ১৫, ২০২৪ ৪:১৬ 👁️ ৮৫ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ সোমবার (১৫ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১০০২ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

আরও পড়ুনঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে রাজশাহী নগর বিএনপির শুভেচ্ছা

এ সময় উপস্থিত ছিলেন, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মো. উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা,তোফাজ্জল হোসেন মোল্লা, দ্বাদশ ভর্তি ও পরীক্ষা কমিটি-২০২৩ এর আহ্বায়ক মো. তৌরেজ হোসেনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

এ সময় অধ্যক্ষ কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করেন এবং ভবিষ্যতে ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে ও ভাল ফলাফল অর্জনের জন্য উদ্বুদ্ধ করেন। সবশেষে অধ্যক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।